২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিবেন খালেদা জিয়া

পয়লা বৈশাখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এ লক্ষ্যে জাসাসের পক্ষ থেকে অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠিও দেয়া হয়েছে।

জাসাস সভাপতি এম এ মালেক মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ব্যাপারে অনুমতি চেয়ে আমরা ইতোমধ্যে পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছি। আশা করছি, আজ-কালের মধ্যে প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ