বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:

‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলেই পার্বত্য চট্টগ্রামে আর জাতিগত বৈষম্য থাকবেনা উল্লেখ করে ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’-এই প্রতিপাদ্য বুকে ধারণ করে শিক্ষকদের পাঠদানে আরও বেশী আন্তরিক হওয়ার আহবান জানান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বিজিবি পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্ণেল আতিকুল হক চৌধুরী, মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোর্শেদ, মাটিরাঙ্গা উপজেলা

চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, পৌরসভার বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরী ও নব নির্বাচিত মেয়র মো. শামসুল হক প্রমুখ। পরে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা পদক এবং পুরষ্কার তলে দেন প্রধান অতিথি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ