বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সাংবাদিক সমাজ।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদ কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
পোস্টটি যতজন পড়েছেন : ৩১৪
























