বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপাসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 5























