৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় পর্দার স্বপ্নে বিভোর মডেল আফিয়া

চট্টগ্রামের গ্ল্যামার মিডিয়াতে পরিচিত একটি নাম আফিয়া রহমান । জন্ম আরব দেশের কুয়েত শহরে । ৫ বছর বয়স থেকে এইচ এস সি পর্যন্ত কেটেছে খুলনা শহরে। বর্তমানে লেখা পড়া আর মিডিয়া জগত নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে আফিয়ার। ছোট বেলায় প্রথম হাঁতে খড়ি ছিল সঙ্গীতে । সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহ থাকার পরও পারিপার্শ্বিক কারণে বেশি এগুতে পারেনি , তবে এখন চর্চা অব্যাহত আছে ।

চট্টগ্রামের ফ্যাশন মিডিয়াতে বিচরণ খুব অল্প দিনের হলেও তার খ্যাতি এবং কদর অনেক বেশি। উল্লেখযোগ্য কিছু কাজ , ঐকান্তিক প্রচেষ্টা আর পরিশ্রম দিয়ে আফিয়া তার যোগ্যতার সাক্ষর রেখে চলেছে। এবারের ঈদে সঙ্গীত পরিচালক ইথুন বাবুর পরিচালনায় ইবি মিউজিক থেকে রিলিজ হয়েছে মিউজিক ভিডিও ‘ পরানের মিথ্যে ভালোবাসা।’ গানটি ইউটিউবে আলোচনায় এসেছে। এই গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছে আফিয়া ও পরান।

ইতিপূর্বে রিলিজ হয়েছে আফিয়া অভিনীত এস এম সারোয়ার পরিচালিত টেলিফিল্ম ‘না পাওয়ার বেদনা’। এছাড়া আফিয়া নিয়মিত অংশগ্রহণ করে চলেছে টিভি এবং মঞ্চের বিভিন্ন ফ্যাশন শোতে। যে টুকু অবসর পাওয়া যায়, সময় কাটে বই পড়ে এবং গান শুনে। বড় পর্দায় কাজের স্বপ্নে বিভোর আফিয়ার প্রিয় মডেল মৌ, প্রিয় নায়ক সাকিব খান, নায়িকা শাবনুর। যাদের গান শুনে আনন্দ অনুভব হয়, তাদের মধ্যে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ন্যান্সি, মমতাজ ও পরান উল্লেখযোগ্য ।

অচিরেই আফিয়া ছুবে তার স্বপ্নের আকাশ । আমাদের আজকের প্রত্যাশা ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ