জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে ক্ষণগননা শুরু উপলক্ষে ২১নং জামাল খান ওয়ার্ডের অন্তর্গত আসকার দিঘীর পাড়ের মালিপাড়ার মাঠ প্রাঙ্গণের ফ্রি মেডিকেল ক্যাম্প ও এক আলোচনা সভা তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তরুণ সমাজ সেবক ও রাজনীতিবিদ ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে ও জামাল খান ওয়ার্ড যুবলীগ নেতা মনির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা রাশেদুল আলম রাশেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম কেন্দ্রিয় কারগারের বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শুকলাল দাশ।
এসময় আরো বক্তব্য রাখেন ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, জামালখান সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা, ডা: নাদিম, জামাল খান ওয়ার্ড যুবলীগ নেতা রফিকুল আলম রফিক, মো: মনির হোসেন, বিকাশ দাশ, মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন সাইফুল, আকবর শাহ থানা ছাত্রলীগের সহ সভাপতি ইরফান আলম তামীম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্টুু লাল সাহা, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রঞ্জন রশ্মি বড়–য়া, আবু ফরহাদ সাবু, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা পিংকু দেব রায়, জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শফিকুল আলম শফি, জামাল খান নবীন মেলার যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, জামালখান ওয়ার্ড যুবলীগ নেতা ফিরোজ আহমেদ রুবেল, মো: সঞ্জয়, মো: হায়দার, আবুল হোসেন, সৈয়দ উদ্দিন, আবুল বশর, মো: শাহেদ, মো: সুমন, মো: হান্নান, মো: বাবু, মো: বাবলু, নিপুন, পংকজ কান্তি দে, রাজীব দাশ, সুনয়ন গুহ শুভ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের উপ ত্রাণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ইরফান, ছাত্রলীগ নেতা ফয়সাল ইসলাম বাবু, রিপন ঘোষ, ইমরান খান, অর্নব মজুমদার, মহসীন আরাফত, শাহীন আলম, শাওন মিত্র, শেখ রিদুয়ান মাহমুদ জীবন, আব্দুর রহমান, পিনু, অন্তু বড়–য়া, লিমন মজুমদার, মো: আকাশ, ইব্রাহিম খলিল, মো: রিপন, মো: নয়ন, মো: মনির প্রমুখ।
উক্ত ফ্রি মেডিকেল সেবায় প্রায় ১৪৪১ জন রোগীকে চিকিৎসা সেবা ও চক্ষু সেবার মাধ্যমে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় ও ৯জনকে খৎনা করানো হয়। ব্যক্তিগত অর্থায়নে তিন’জন চোখের রোগীকে অস্ত্রপচারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করার অঙ্গীকার প্রদান করেন ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু।
সংবাদদাতা : এনএন
























