ফ্রান্সের প্যারিসে নিরাপত্তায় নিয়োজিত একদল সেনার ওপর অতর্কিতে গাড়ি হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানাচ্ছে।
জানা গেছে, প্রদেশের লুভালুয়া-পেঘে নামক শহরতলীতে এই ঘটনা ঘটে। পুলিশ ওই গাড়িটির সন্ধানে অভিযান চালাচ্ছে।
স্থানীয় মেয়র প্যাট্রিক ব্যালকেনিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা করেছে তাতে কোনো সন্দেহ নেই। ‘এটা পরিকল্পিত হামলা, এতে কোনো সন্দেহ নেই’ বিএফএম টিভিকে বলেন মেয়র ব্যালকেনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৫২
























