ফ্রান্সের উত্তরাঞ্চলের রোয়েনে একটি গির্জার দখল নিয়েছে দুই বন্দুকধারী। রয়টার্স একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, গির্জায় ৪ থেকে ৬ জন মানুষ জিম্মি অবস্থায় রয়েছে।
জিম্মিদের মধ্যে একজন যাজক, দুইজন নান এবং কয়েকজন চার্চগামী সাধারণ মানুষ রয়েছে। ফ্রান্স ৩ টেলিভিশন জানিয়েছে, ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে। পুলিশ ও জরুরি সেবা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৮
























