১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফের পেছানো হচ্ছে ‘জগ্গা জাসুস’র মুক্তি দিন

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা জাসুস’র মুক্তি দিন ফের পেছাচ্ছে। আগস্টে মুক্তি কথা থাকলেও এখন নাকি সেটা সেপ্টেম্বরে মুক্তির চিন্তা ভাবনা করা হচ্ছে।

সূত্রের খবর, একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেবেন ক্যাটরিনার কাইফ। আর এজন্য ছবিটির মুক্তির দিন পেছানো হচ্ছে। তবে তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের ভাঙনের পর থেকে ‘জগ্গা জাসুস’ ছবিটি আলোচনায় আছে। সম্প্রতি তারা নাকি নাচের রিহার্সালের জন্য আবার এক হয়েছেন।থ্রিলার কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ বাসু।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ