২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিরলেন সাকিব, বিপদে শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর আজ মাঠে নামলেন সাকিব আল হাসান। বেশ কিছু দিন ধরেই ছিলেন ২২ গজের বাইরে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও ২২ গজে ফিরলেন তিনি।

আজ ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছেন সাকিব।

এদিন টস জিতে শুরুতে তার দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিটি ক্লাবের বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের। দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলি বিদায় নেন দ্রুতই। পরে তিন নম্বরে ব্যাট করতে নামেন সাকিব।

ব্যাট হাতে বেশ সাবলীলই দেখা গেছে তাকে। শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বল খেলে ফিরেছেন ১৯ রান করে। সাকিবের সমান ১৯ রান করে ফিরেছেন আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ২২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০০ রান।

এর আগে সকাল সাড়ে ৯টাই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয় খেলা মাঠে গড়াতে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ