২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাণ সংশয়ের ঝুঁকিতে ২৫% যুবা

হার্ট অ্যাটাক, স্ট্রোক (ব্রেন অ্যাটাক) সহ হৃদযন্ত্রের অন্যান্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন৷ অথচ, প্রাণ সংশয়ের কারণ হতে পারে এমন বিপজ্জনক বিষয়ের কথা তাঁরা জানেন-ই না৷ এ ভাবেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করছেন ভারতের ২৫ শতাংশ মানুষ৷ তাঁরা আবার যুব সম্প্রদায়ের প্রতিনিধি৷ এবং, তাঁদের বয়স ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে৷

ভারতের বাসিন্দাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এমনই উদ্বেগ এবং আশঙ্কার তথ্য প্রকাশ পেয়েছে সাম্প্রতিক এক সমীক্ষায়৷ দেশজুড়ে ওই সমীক্ষাটি করেছে হৃদরোগ চিকিৎসকদের সংগঠন কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (সিএসআই)৷ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বিপি সার্ভে’ শীর্ষক ওই সমীক্ষার প্রাপ্ত তথ্য বলছে, এ দেশের তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঘটনা এখন অত্যন্ত স্বাভাবিক বিষয় হিসেবে দেখা যাচ্ছে৷ উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার কারণে কীভাবে হার্ট অ্যাটাক অর্থাৎ, হৃদরোগ এবং স্ট্রোক অর্থাৎ, ব্রেন অ্যাটাক (মস্তিষ্কের অসুখ) সহ হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে৷ কীভাবে-ই-বা এড়ানো সম্ভব উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সমস্যা৷ স্বাস্থ্য সুরক্ষার জন্য এমন বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন উপায়ে সচেতনতা বৃদ্ধির কাজটি চললেও, এ দেশে এখনও সেভাবে সচেতনতা বৃদ্ধি হয়নি৷

শুধুমাত্র তাই নয়৷ এমনও দেখা যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন হওয়া সত্ত্বেও, বিভিন্ন কারণে সেই বিষয়টিকে অবহেলা করেন অনেকে৷ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়ার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ অর্থাৎ, হাইপারটেনশন৷ এ দেশের এমন অনেক বাসিন্দা রয়েছেন, যাঁরা জানেন-ই না যে, তাঁরাও উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত৷ তেমনই, এমনও দেখা যায়, উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার জন্য চিকিৎসা শুরু হলেও, এমন অনেকে রয়েছেন, যাঁরা বিভিন্ন কারণে নিয়মিত ওষুধ সেবন করেন না৷ যে কারণে, ওই সমীক্ষাও বলছে, চিকিৎসা শুরু হওয়ার পরেও অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এ দেশের ৪২ শতাংশ মানুষ৷ একই সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বিপি সার্ভে’-র তথ্য বলছে, ভারতের ২৫ শতাংশ মানুষ জানেন না যে, তাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত৷ ওই ২৫ শতাংশের বয়স ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ দেশজুড়ে ১.৮ লক্ষ মানুষের উপর ওই সমীক্ষা করা হয়েছে৷ ওই ১.৮ লক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৭৪,৫২০ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে৷

এবং, তাতেই প্রকাশ, এ দেশের যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ৩১ থেকে ৪৫ বছর বয়সি ওই ২৫ শতাংশ মানুষ জানেন-ই না যে, প্রাণ সংশয়ের কারণ হতে পারে এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে তাঁরা রয়েছেন৷ এমন তথ্যের কারণে যারপরনায় উদ্বিগ্ন এবং আশঙ্কিত এ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট-এর চেয়ারম্যান, চিকিৎসক অশোক শেঠের কথায়, ‘‘ভারতে উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হওয়ার ঘটনা এখন আর বয়স্কদের অসুখ হিসেবে বিবেচনা করা সম্ভব হচ্ছে না৷ ওই সমীক্ষায় যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গিয়েছে, তাঁদের মধ্যে তিন ভাগের দুই ভাগেরও বেশি মানুষের বয়স ৬০ বছরের থেকে কম৷’’ সিএসআই-এর সেক্রেটারি, চিকিৎসক এম কে দাস বলেন, ‘‘উচ্চ রক্তচাপ এখন ভারতে অন্যতম প্রাণঘাতী হিসেবে দেখা দিয়েছে৷ সকলে মিলে এই ধরনের প্রাণঘাতী পরিস্থিতির মোকাবিলার প্রয়োজন৷’’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ