নিরাপত্তার স্বার্থে থার্টি ফাস্ট নাইট থেকে টানা ৬ দিন সন্ধ্যার পর কক্সবাজারে উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।
তারপরও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে উত্তাল থাকছে কক্সবাজার।
আয়োজন করা হয়েছে টানা ৩ দিনের বিচ কার্নিভালের অনুষ্ঠান। এ উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহরে। আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নানা উদ্যোগ।
পোস্টটি যতজন পড়েছেন : 197




















