২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইরমা’

প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইরমা’। শনিবার রাতে ইরমা’র আঘাতে ফ্লোরিডা রাজ্যের প্রায় ২৫ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর বিবিসির।
এর আগে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি কিউবায় তাণ্ডব চালায়। ইরমা’র প্রভাবে এখন ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে দুইশ’ কিলোমিটার বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বাড়িঘর ডুবিয়ে দেয়ার মতো জলোচ্ছাস হবারও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন, ঘূর্ণিঝড়টি আকারে পুরো ফ্লোরিডা রাজ্য থেকেও বড়। এটি রাজ্যের এক উপকূল থেকে আরেক উপকূল পর্যন্ত জীবন ধ্বংসকারী প্রভাব ফেলবে।
তিনি রাজ্যের সব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে হাজার হাজার মানুষ ও গৃহপালিত পশু। জরুরি সেবা সংস্থার কর্মীরা বলছেন, ৫৬ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ