১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা মুক্তিযোদ্ধার আত্মহত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা মুক্তিযোদ্ধার আত্মহত্যাপ্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে বিষপানে আত্মহত্যা করেছেন নুরুল ইসলাম নামে একজন মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনের গেট লুকাস ব্যাটারি মোড়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঢাকায় এসেছিলেন। কিন্তু দুদিন ঘুরেও সাক্ষাতের সুযোগ পাননি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লুকাস ব্যাটারির মোড়ে ঘোরাফেরার এক পর্যায়ে তিনি বিষপান করেন। পথচারীরা দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গোপালগঞ্জের পণগ্রাম এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মামুন শাহ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ