২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী ছেলে মেয়েরা আজ সমাজে বোঝা নয়. তারা সম্পদ- এম.পি বাদশা

বাগেরহাটে অটিষ্টিক ও প্রতিবন্ধি শিশুদের সমাবেশে
প্রতিবন্ধী ছেলে মেয়েরা আজ সমাজে বোঝা নয়. তারা সম্পদ -এম.পি বাদশা

 

 

মোল্লা আব্দুর রব, বাগেরহাট:
প্রতিবন্ধী ছেলে মেয়েদের সমাজে মানব সম্পদে রুপান্তিত করতে হবে।তাদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চচ্চার মাধ্যমে বিকশিত করে গড়ে তুলতে হবে।প্রতিবন্ধীদের পিতা মাতা তাদের সন্তানদের নিয়ে বিগত দিনে দুচিন্তাসহ কঠিন সময় পার করতেন।আজ তারা মা বাবার চিন্তা মুক্ত করে সমাজে সম্মান বয়ে আনছে। এদের মাতৃ¯েœহ ও সেবার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে।পাশাপাশি অভিবাকদের ও ছেলে মেয়েদের প্রতি কঠোর নজরদারীসহ আরো খেয়াল রাখতে হবে।তিনি আরো বলেন প্রতিবন্ধী ছেলে মেয়েদের সু,শিক্ষায় শিক্ষিতও সু,স্বাস্থ্যর অধিকারী হতে হলে অবশ্যই নিয়মিত খেলা ও মনন বিকাশে সাংস্কৃতিক অঙ্গনকে ধরে রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অটিষ্টিক ও প্রতিবন্ধি শিশুদের অংশ গ্রহনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের পরিচালনা কমিটির কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এম,পি,একথা বলেন।বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: পারভীন আহম্মেদ এর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল ,বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের প্রধান শিক্ষকা মিসেস বেবী মোরশেদা খানম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,সরকারী পি.সি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাফ্ফর আহম্মেদ,চন্দ মহলের পরিচালক মো: সামসুলহুদা সেলিম,জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম।অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,শিক্ষক বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের শিক্ষক হিমাংশুপাল,মিসেস পারভীন আক্তার,সহকারী শিক্ষক মনজিদা খানম,দীপান্নিতা পাল,নবনীতা রায়।উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র ছাত্রী অভিবাবক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উক্ত সভায় বক্তারা আরো বলেন, প্রতিবন্ধীরা আজ আমাদের অহংকার,তারা বিশ্ব অলিম্পিকে অংশ গ্রহন করে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণ পদক জয় করে আনছে।এসরকার প্রতিবন্ধী বান্ধব সরকার।আগামীতে প্রতিবন্ধীরা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ