২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিদিনই শত শত অনাকাঙ্ক্ষিত কলের যন্ত্রনায় অপু বিশ্বাস

ঢালিউডের সফল অভিনেত্রী অপু বিশ্বাস। সন্তান জন্ম দেওয়া কারণে মাঝখানে ছিলেন বিরতিতে। সম্প্রতি ফিরেছেন কাজে। জনপ্রিয় নায়িকা তিনি। তাই প্রতিদিন তার মোবাইলে অনেক ফোন আসাটাই স্বাভাবিক। কিন্তু আজকাল শত শত অনাকাঙ্ক্ষিত ফোন কল আসে অভিনেত্রী অপু বিশ্বাসের মোবাইলে। তাই বাধ্য হয়েই নিজের দীর্ঘদিনের মোবাইল ফোন নম্বরটি পরিবর্তন করলেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।দীর্ঘদিন ধরে একটি ফোন নম্বরই ব্যবহার করতেন অপু বিশ্বাস। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে এই নম্বর দিয়েই যোগাযোগ করতেন।

অপু বলেন, কে বা কারা আমার নম্বরটি পাবলিক করে দিয়েছে। ফলে প্রতিদিনই শত শত অনাকাঙ্ক্ষিত কল আসে। নিজেদের ভক্ত পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। রাত নেই দিন নেই, কলের যন্ত্রণায় আমি বিরক্ত। জয়কে (ছেলে) ঘুম পাড়ানোর সময়টাও রেহাই পাই না। এ অবস্থায় নম্বর পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় দেখি না। মাঝে মাঝে অবশ্য পুরাতন নম্বরটি খুলবেন অপু। হয়তো নতুন নম্বর না জেনে অনেকে পুরনো নম্বরে যোগাযোগের চেষ্টা করবেন। মেসেজও দেবেন। সেগুলোর উত্তর দেবেন তিনি।
তবে আপাতত অনাকাঙ্ক্ষিত ফোন কলগুলো এড়িয়েই যেতে চান অপু বিশ্বাস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ