২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশ হলো রক্ত নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌’মূল্যবোধ’

বিনোদন প্রতিবেদক:

মানবিক মূল্যবোধের স্পর্শকাতর দিক নিয়ে নির্মিত স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূল্যবোধ’ । চলচ্চিত্রটি মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ করাকে কেন্দ্র করে নির্মিত।  রক্ত মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ তরল পদার্থ। যা হৃৎপিন্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকার মধ্য দিয়ে নিয়মিত প্রবাহিত হয়। রক্ত হল আমাদেরে দেহের জ্বালানি স্বরূপ। মানবদেহে শতকরা ৮ ভাগ রক্ত থাকে (গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে)। রক্তের PH সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.২ – ৭.৪। মানুষের রক্তের তাপমাত্রা ৩৬ – ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড (গড়ে ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড)। এই রক্তের কাজও অনেক। মানব দেহে রক্তের পরিমাণ অনুযায়ী না থাকলে মানুষ মারাও যেতে পারে, রক্ত নষ্ট হয়ে গেলেও।

মানব দেহে রক্তের প্রয়োজনীয়তা অনেক বেশি। কিন্তু অনেক মানুষই জানে না, রক্ত তিন মাস পর পর মরে গিয়ে নতুন রক্তের জন্ম জয়। মানুষ চাইলে তিন মাস পর পর রক্ত দিতে পারে। আর সেই রক্ত অন্যের জীবন বাঁচাতেও পারে। যখন নিজের শরীরের দান করা রক্তে অন্যের জীবন বাঁচে তখন তাকেই বলা হয় মূল্যবোধ।

মাত্র ৮ মিনিট ১৫ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শুক্রবার ইউক্যান ফিল্মসের ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে। তাফসিরুল ইসলামের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য তৈরি করেছেন সাজ্জাদ হোসাইন ও শাহরিয়ার রাব্বি । এটি পরিচালনা করেছেন শাহরিয়ার রাব্বি।
সিনেমাটোগ্রাফিতে ছিলেন সৌরভ ভাবনা।
চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক শাহরিয়ার রাব্বি বলেন, ‘প্রথম কাজ দিয়ে আপনদের যে পরিমাণ ভালবাসা পাচ্ছি তা আমি কখনো কল্পনা করিনি। এটি আমাদের টিমওয়ার্ক। সবাই এ কাজটির জন্য প্রচুর পরিশ্রম করেছে। সকল রক্তদাতা এবং রক্ত সংগ্রহকারীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা একবার হলেও আমাদের কাজটি দেখবেন।’
এতে অভিনয় করেছেন আফিয়া ওয়াসিমা, আরাফাহ, সাজ্জাদ হোসাইন, নাঈম, সাফাউল রাজু, রাফিদ চৌধুরি প্রমুখ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ