২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ দুইজন নিহত, আহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ দুইজন নিহত, আহত ৩

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৯ মে) সন্ধ্যায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্রনাথ চন্দ্র রায় (৬৫) ও তার মোটরসাইকেল চালক ভাগিনা বিমল চন্দ্র রায় মোটরসাইকেলে করে পঞ্চগড়-মাড়েয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় সামনে থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে  বীরেন্দ্রনাথ চন্দ্র রায় (৬৫) ও বিমল চন্দ্র রায় গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বীরেন্দ্রনাথ চন্দ্র রায়ের মৃত্যু হয়। আহত বিমল চন্দ্র রায়কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভায়।অন্যদিকে, প্রায় একই সময় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায় বালু বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার সাইফুল ইসলাম (৩০) নিহত হয়। এ সময় চালক সালাম ও হেলপার ইউনুস আহত হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম স্ব স্ব থানার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ