পুত্রের কবরের পাশে ক্রন্দনরত মা

আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরের পাশে মোনাজাত ও দোয়া করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তিনি ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন।

আজ রোববার দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে ছেলের কবর জিয়ারত করতে যান।

আরাফাত রহমানের কবরের পাশে খালেদা জিয়া ৪০ থেকে ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে, মহিলা দলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ