সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। আঘাত পাল্টা আঘাতে ভরে যাচ্ছে । কিন্তু সবি বিকৃত মস্তিস্কের কাজ।এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশের পেসার তাসকিনের হাতে মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু এমন চিত্রে শোরগোল পড়ে গিয়েছিল এবার পাল্টা জবাব দিলেন ভারতীয়রা। গতকাল ভারত ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পরেই ঠিক উল্টো ছবি পোস্ট করে দেওয়া হল ফেসবুক-এ। ছবিতে দেখা যাচ্ছে, তাসকিনের কাটা মুণ্ডু হাতে নিয়ে উল্লাস করছেন ভারত অধিনায়ক।

ধোনির হাকানিতে মাত্র ৭ বলে ২০ রান উঠে । দু’টি বিশাল ছক্কা এবং একটি বাউন্ডারি দিয়ে ছিল ধোনির ইনিংস।ম্যাচে তাসকিনও অবশ্য ভাল বল করেন। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন তিনি। তবে চ্যাম্পিয়ন হয়ে ধোনিই এখন রাজা।
কিন্তু যাই হোক এসব বিকৃত মানসিকতার পরিচয় বহন করে এবং জাতির ভাব মূর্তি নষ্ট করে। এমন কাজ থেকে সবার সুরে থাকা উচিত।
























