২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের বোলিং কোচ হতে চান না ওয়াকার

অনেকদিন ধরেই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বের জন্য ওয়াকার ইউনিসের নাম শোনা যাচ্ছে। বর্তমান কোচ শন টেইটকে সরিয়ে তাকে আনতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ওয়াকার সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান বোলিং কোচ হতে চান না তিনি।

কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ওয়াকারকে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ বানানো নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, তাকে কোচের দায়িত্ব নেয়ার অফারও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবার সেই গুঞ্জন সম্পর্কে মুখ খুললেন ৫১ বছর বয়সী সাবেক এই ফাস্ট বোলার। টুইটবার্তায় ওয়াকার লিখেছেন, ‘আমার কোনো ইচ্ছা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বোলিং কোচ হওয়ার।’

১৫ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ২০০৬-০৭ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওয়াকার। এর পর ২০১০-২০১২ সালের মাঝামাঝি সময়ে এবং ২০১৪ এবং ২০১৬ সালে পাকিস্তান ম্যান’স ক্রিকেট টিমের প্রধান কোচের দায়িত্বও পালন করেন ওয়াকার ইউনিস।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবারও দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন ওয়াকার ইউনিস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ