পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র হামলায় নিহত কমপক্ষে ১৫ জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। বুধবার সকালে শুরু হওয়া গোলাগুলি এখনো চলছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলার ধরণের মতো এই হামলায় বহু হতাহত হয়েছে বলে জানা গেছে। প্রভাবশালী ডন পত্রিকা জানিয়েছে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তবে তারা জানিয়েছে, যেসব খবর পাওয়া গেছে তাতে নিহতর সংখ্যা ১৫ থেকে ৬০ এর মধ্যে হতে পারে এমনকি এর চেয়েও বাড়তে পারে।ৎ
প্রাথমিকভাবে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে যার মধ্যে তিনজন ছাত্র। বাকি পাঁচজন বিশ্ববিদ্যালয়ের প্রহরী। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করে। বিশ্ববিদ্যালয় এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শোনা যাচ্ছিল।
সরকারিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এক্সপ্রেস ট্রিবিউন নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে চারজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। জানা গেছে ৩ হাজারের অধিক ছাত্র ছাত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয় ভবনে উপস্থিত আছেন। এছাড়া হোস্টেলেও রয়েছেন অনেক ছাত্রী। তবে এখনো পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার হুমকির মুখে তিনটি স্কুল বন্ধ করে দেয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সালে পেশোয়ারের কাছে তালেবানদের হামলায় ১৩০জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল যে জায়গায়, তার কাছেই অবস্থিত। এক্সপ্রেস ট্রিবিউন।
























