পাঁচ দফা দাবিতে প্রতীকী অনশনে ম্যাটস

উচ্চ শিক্ষার ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে প্রতীকী অনশন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী বেকার ও পেশাজীবী চিকিৎসকরা এসব দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো- উচ্চ শিক্ষার ব্যবস্থা করা ও কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর,বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি এবং পদায়নের ব্যবস্থা করা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতাসহ পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতি করা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা এবং ইন্টার্নি শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন ও ভাতা প্রদান। এসময় দাবির পক্ষে তারা নানা ধরনের শ্লোগান দেয়।ৎ

অনশন কর্মসূচিতে ম্যাটস এর অধ্যয়নরত শিক্ষার্থী, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী বেকার এবং পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকরা অংশ নেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ