পরিস্থিতি অনুকূল হলে যেকোনো সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সংলাপে বসতে রাজি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্র মন্ত্রীর রবিবারের বক্তব্য ও জি-৭ সামিটে অঘোষিত আগমনের পর সোমবার তিনি এ কথা জানান। খবর বিবিসি।
ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু শক্তি চুক্তি থেকে সরে আসার পর এই বিষয়ে ‘ভালো অনুভব করছেন’ বলে জানান ট্রাম্প। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ জি-৭ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আড়াই বছর আগে আমি যখন দায়িত্ব নেই, তখনকার ইরান এখনকার মতো ছিল না।’
তিনি আরও বলেন, ‘ আমি আসলেই বিশ্বাস করি, ইরান একটি উত্তম রাষ্ট্র হতে উঠতে পারে, তবে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। আমি সংলাপের জন্য রাজি হওয়ার আগে তাদের ভালো খেলোয়াড় হয়ে উঠতে হবে।’
পোস্টটি যতজন পড়েছেন : ৪১৬
























