পটিয়ায় সম্মিলিত জাতীয় জোটের নির্বাচনী শোডাউনের গাড়ি বহরে হামলা

প্রতিনিধি,পটিয়া(চট্টগ্রাম)॥ জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ সম্মিলিত জাতীয় জোট দক্ষিণ চট্টগ্রামের ৭ টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শোডাউন করে পটিয়া সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় আসলে গাড়ি বহরে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার বিকাল চারটায় হামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুচ্ছফা সরকারসহ ১০ জনের অধিক জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতা কর্মী আহত হয়েছে বলে পুলিশ ও নেতা কর্মীরা জানায়, ইসলামী ফ্রন্ট ও জাতীয় পাটির নেতা কর্মীরা প্রায় কয়েক শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করে আসার সময় শাহচান্দ আউলিয়া মাজারের সামনে জিয়ারতের জন্য গাড়ি থেকে নামলে গাড়িতে কিছু সন্ত্রাসী এলোপাড়ি হামলা চালিয়ে ৮/৭টি গাড়ি ভাংচুর করেন। নুরুচ্ছফা সরকার ও ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মহাজোটের সম্ভাব্য প্রার্থী হিসেবেও নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে।

এ ধারাবহিকতায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন ও সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ, চট্টগ্রাম মহানগর ইসলামী ফ্রন্টের সভাপতি নাঈম উল ইসলাম,জেলার সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া চৌধুরী, কর্ণফুলী উপজেলা জাপার সাধারণ সম্পাদক মাহামুদুল হক বেঙ্গেল, আনোয়ারা উপজেলা জাপার সভাপতি আবদুর রউফ চৌধুরী টিপুসহ এই গাড়ি বহরে ছিলেন তারাও আহত হয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জোবাইরুল হক জানান, আমাদের গণজোয়ার দেখে কিছু কিছু নেতা পাগল হয়ে গেছে, আমাদেরকে দমানোর জন্য গাড়িতে পরিকল্পিতভাবে হামলা করেছে। জাতীয় যুব সংহতি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না বলেন, আমরা মাজার জিয়ারত করার জন্য গাড়ি থেকে নামার সাথে সাথে লাঠি সোঠা নিয়ে গাড়ি ভাংচুর ও নেতা কর্মীদের উপর হামলা চালানো হয় যারা হামলা করেছে তারা সরকার দলীয় ক্যাডার বাহিনী বলেও জানান।

এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন বলেন, সরকার দলীয় লোকজন পরিকল্পিতভাবে আমাদের গাড়ি বহরে হামলা করেছে। হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে হাজার হাজার মানুষ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে। হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান। হামলার বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচাজ শেখ নেয়ামত উল্লাহ বলেন, কে বা কারা গাড়ি বহরে হামলা চালিয়েছে জানি না হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি বলে জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ