পটল কিমা

পটল দিয়ে জিভে পানি আনা ভিন্ন এক রেসিপি পটল কিমা

উপকরণ –

  • ৫০০ গ্রাম কচি পটল
  • ৪০০ গ্রাম মাংসের কিমা
  • সরিষার তেল
  • ১ কাপ পিঁয়াজ বাটা
  • ৪ চামচ জিরে বাটা
  • ৪ চামচ মরিচ বাটা
  • ৬ চামচ আদা রসুন বাটা
  • ৪ চামচ কাজু বাটা
  • দারচিনি
  • এলাচ
  • গরমমশলা
  • হলুদ
  • নারকেলের দুধ
  • স্বাদমতো চিনি
  • স্বাদমতো লবণ
  • পরিমাণমতো পানি

 

পদ্ধতি –

  • প্রথমে ভালো করে কিমা ধুয়ে নিন ৷
  • কড়ায়ে তেল গরম করুন ৷
  • তেল গরম হয়ে গেলে তাতে বেটে রাখা মশলার থেকে সামান্য পরিমাণ আদা, রসুন, জিরে, মরিচবাটা দিয়ে দিন ৷
  • মশলা ভালো করে কষে গেলে সামান্য লবণ, চিনি ও কাজুবাটা দিয়ে ফের কষান ৷
  • এরপর ধুয়ে রাখা কিমা দিয়ে দিন ৷
  • ভালো করে নাড়তে থাকুন ৷
  • কিছুক্ষণ কষানোর পর সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিন ৷
  • এবার পটলের আঁশ ছাড়িয়ে দু’দিকের অংশ কেটে ভেতর থেকে বীজ বের নিন ৷
  • এবার তাতে কিমার পুর ভরে স্টিক দিয়ে আটকে ছাঁকা তেলে ভেজে তুলে নিন ৷
  • এবার বাকি মশলার গ্রেভি বানিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলো চুবিয়ে দিন ৷
  • গ্রেভিতে পটল ভালোভাবে ভিজে গেলে তাতে সামান্য নারকেলের দুধ, অল্প কাজু বাটা, গরমমশলা ছড়িয়ে দিন ৷ 

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ