ন্যাটো সদস্য দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক মহড়া মোকাবেলায় রুশ সামরিক বাহিনীকে জোরদারের লক্ষ্যে চলতি বছর নতুন চারটি সামরিক ডিভিশন তৈরি করবে রাশিয়া।
দেশটির পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ শুক্রবার এ কথা জানান। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই রুশ পশ্চিমাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলে এ সকল ডিভিশন গঠন করা হবে।
এছাড়া, রুশ বাহিনী চলতি বছর ৭টি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেবে বলেও জানান ওলেগ। এসব মহড়ার মধ্যে রাশিয়া-পাকিস্তান এবং রাশিয়া-ভিয়েতনাম মহড়াও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ওলেগ বলেন, বিদেশি অংশীদারদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে।
দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে ন্যাটোর সেনাদলের অবস্থান জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে মস্কো। তাই উদ্ভূত যে কোন ধরনের প্রতিকূল পরিস্তিতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিচ্ছে দেশটি।
পোস্টটি যতজন পড়েছেন : 15
























