২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীর সেনবাগে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে যৌতুকের দাবীতে আরজু আক্তার (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী আনিসুর রহমান প্রকাশ বাবু’র(২৪) বিরুদ্ধে।
আরজুর পিতা ওবায়দুল হকের অভিযোগ দাবীকৃত যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে মেয়ের জামাই বাবু তার মেয়ে আরজুকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। ওই ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহিদীপুর গ্রামের হোসেন আলী সারেং বাড়িতে।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই মোঃ তানভির বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী আনিসুর রহমান প্রকাশ বাবুকে থানায় নিয়ে আসে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ