মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামে এবার একই পরিবারের শিশুসহ ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এরআগে গত ২৮ মে ওই পরিবারের গৃহকর্তা ঠিকাদার নুর নবীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। তার সংস্পর্শে এসে এরা সংক্রমিত হয়।এরা হচ্ছে, পৌরসভার ৩নং ওয়ার্ড অর্জুনতলা গ্রামের রেজিয়া বেগম (৭২),ছেলের বৌ ফারহানা তাহের (৩৫),নাতনী তন্বী(১৪) ও নাতী তোহা (১০)।
এর আগে গত ৩০ মে সেনবাগ উপজেলার কাবিলপুল ইউনিয়নের মহিদীপুর গ্রামের মোঃ আহসান উল্লা (৫৫)নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৮১৩





















