২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীর সেনবাগে তিন দোকানের শার্টার ভেঙ্গে ২০ লাখ টাকার মালামাল লুট

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পূর্ব কাবিলপুর শরীয়ত উল্যার দোকান এলাকায় শুক্রবার গভীর রাতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার ভেঙ্গে ও কেটে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থরা জানান, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১১টার দিকে শরিয়ত উল্যার দোকান এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান।শনিবার সকালে দোকান খুলতে এসে আয়ান ট্রেডার্স,নূর নবী স্টোর ও আজাদ ফার্মেসীর শার্টার ভাঙ্গা দেখতে পান তারা।
পরে তারা দোকানগুলোতে ঢুকে দেখেন ভিতরে কোন মালামাল নেই।তিনটি দোকান থেকে দুধের পাউডার, চা পাতা, কনডেন্সড মিল্ক,গ্যাসের সিলিন্ডার,চুলাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী করেন তারা।
ভোর ৪ টার দিকে বাজার থেকে সাদা রং এর একটি কাভার্ডভ্যান যেতে দেখেছে বলে স্থানীয় এক যুবক তাদের জানিয়েছেন বলে তারা জানান।।এ ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,খবর নিয়ে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ