গতকাল শনিবার সকালে নেদারল্যান্ডের এক পশু আশ্রয়কেন্দ্র থেকে দুটি বাঘ পালিয়ে গেছে। স্কাই নিউজ জানিয়েছে, এ ঘটনায় আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ।
এদিকে বাঘ পলায়নের ঘটনায় আমস্টারডাম শহর থেকে ৮৭ মাইল দূরের ওল্ডেবেরকোপ গ্রামের লোকজনকে সতর্ক করে দেয়া হয়েছে। বাঘ দুটি ধরা পড়ার আগ পর্যন্ত তাদের নিরাপদে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি আরো জানাচ্ছে, আশ্রয়কেন্দ্রের বেষ্টনীর ফাঁক গলে পশু দুটি বেরিয়ে যায়। এদের একটার নাম রাদজা, অন্যটির দেহলি। এরা আশপাশের বসতির লোকজনের জন্য ভয়াবহ হুমকির কারণ হতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। এজন্য পশু দুটিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ওই পশু আশ্রয়কেন্দ্রটিতে দুটি সিংহ, আটটি বাঘ, একটি কালো জাগুয়ার ও একটি চিতাবাঘ রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 7
























