২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণ গ্রেফতার ১

নেত্রকোনার মোহনগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সারোয়ার হোসেন (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৯ জানুয়ারি রবিবার সকাল ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মোতালেব বলেন, ‘দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি দেওয়ার জন্য ভিকটিমকে বিকালে নেত্রকোনায় পাঠানো হয়েছে।’ সারোয়ার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বড়তলী গ্রামের আল্লাদ মিয়ার ছেলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ