২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত

ঝিনাইদহের কোটচাঁদপুরে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৯ জানুয়ারি রবিবার রাত সোয়া ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইচ্যুত হয়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ