উপকরণ:
- গরুর মাংস ২ কেজি
- আদা বাটা ৩ টেবিল চামচ
- রসুন বাটা ৩ টেবিল চামচ
- জিরা গুড়া ২ চা চামচ
- হলুদ গুড়া ১ টেবিল চামচ
- গোল মরিচ গুড়া ১ চা চামচ
- জয়ত্রি বাটা ১ চা চামচ
- গরম মশলা দারুচিনি ৪/৫ পিস,
- এলাচি ৭/৮ টা,
- গরম মশলা দারুচিনি ৪/৫ পিস,
- নারিকেল দুধ ঘন দুইকাপ
- টক দই ১/৪ কাপ
- তেজপাতা ৩/৪ টা
- কাঁচা মরিচ ৫/৬ টা
- তেল পরিমাণমতো (আধা কাপের কমহলে ভালো)
- বেরেস্তা আধা কাপ
- লবণ পরিমানমতো
- চিনি ১ চা চামচ
- পানি পরিমাণমতো
প্রণালী:
মাংস পছন্দমতো টুকরা করে কেটে ভাল করে ধুয়ে নিন এবং পাতিলেপ্রথমে তেল নিন।
প্রথমে টক দই দিন।
তার পর একে একে সব মশলাপাতি দিয়ে দিন এবং এর পর দিন নারিকেলের দুধ।
এবার ভাল করে মিশিয়ে নিন এবং মধ্যম আঁচে চুলায় বসিয়ে দিন। মাঝে মাঝে ঢাকনা উলটে নেড়ে দিতে হবে।
আধঘণ্টা পর মাংস নরম হল কি না দেখুন।
নাহলে আরো পানি দিন।
এই পর্যায়ে আগুনের আঁচ কমিয়ে দিতে পারেন।
ব্যস, হয়ে গেল ‘নারিকেলী-গোশত’।
বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ
পোস্টটি যতজন পড়েছেন : 16
























