নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর বিচার-প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, শিক্ষককে কান-ধরে ওঠ-বস করানো অত্যন্ত ঘৃণ্য কাজ।
উল্লেখ্য, গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান-ধরে ওঠ-বস করান স্থানীয় এমপি সেলিম ওসমান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৮
























