১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে বিস্ফোরণে আহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার একটি বাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাকিল (৪২) ও রানু বেগম (২৭) নামে দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত শাকিলকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুর ১টায় মফিজ হোসেন মজুর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। ফলে রাতে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাটি জানতে পারেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ ও নাহার নামে দুই জনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ