২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাদিয়াকে চাপা দেওয়া সেই বাসচালক ও হেলপার গ্রেপ্তার

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুরের শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

 

গ্রেপ্তারকৃরা হলেন- চালক মো. লিটন (৩৮) ও হেলপার আবুল খায়ের (২২)। তাদের দুই জনের বাড়ি ভোলায় বলে জানা গেছে।

এর আগে, গতকাল রোববার (২২ জানুয়ারি) রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তার বন্ধু অক্ষত রয়েছেন বলে জানা গেছে। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন নাদিয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ