নাটোরে এক মেধাবী প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

দুই হাত নেই পা থাকলেও সেটা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ে লিখে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাস করা সিংড়ার কিশোর রাসেলকে হুইল চেয়ার দিলেন সিংড়ার ইউএনও।

০৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ইউএনও সুশান্ত কুমার মাহাতো মিষ্টি ও হুইল চেয়ার নিয়ে রাসেলের বাড়িতে যান। নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়ে রাসেলের লেখাপড়ার খরচ ও থাকার জন্য একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম।

প্রতিবন্ধী রাসেল সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে সম্প্রতি জিপিএ ৩ দশমিক ৩৯ পেয়ে জেডিসি পাস করেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ