নয়া ফোন আনছে Panasonic

দেশের বাজারে নয়া ফোন আনছে Panasonic৷ তারা ভারতের বাজারে আনল তাদের Eluga Icon মডেলটি৷ নয়া এই মডেলটির ভারতের বাজারে দাম পড়বে ১০ হাজার ৯৯৯ টাকা৷

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভার্সনের এই ফোনটির অপারেটিং সিস্টেমের এই ফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্ৎজ প্রসেসর ও ২জিবি ব়্যাম৷ ফোনটিতে ফ্রন্ট ও রিয়ার দুই ক্যামেরায় আছে৷Panasonic-র নয়া মডেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়া খারাপ আলোতে ছবি তোলার জন্য রয়েছে এই ফোনটিতে ফ্ল্যাশের সুবিধাও আছে৷

 ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের Panasonic-র এই ফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ তবে ব্যবহারকারী চাইলে এই মেমোরিকে ৬৪ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন৷ এছাড়া এই ফোনে রয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি৷ একাধিক রঙে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ