১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নবম শিরোপা জিতলেন নাদাল

নিজেকে পূর্ণ রূপেই ফিরে পেয়েছেন নাদাল। মন্টি কার্লো মাস্টার্সে নবম শিরোপা জিতলেন নাদাল।

রবিবার মধ্য রাতে ফরাসি তারকা গায়েল মনফিলসকে ৭-৫, ৫-৭, ৬-০ গেমে হারিয়ে দীর্ঘদিন পর স্বরূপে আত্মপ্রকাশ করেছেন নাদাল।তবে এখানেই থামতে চান না তিনি। এগিয়ে যেতে চান আরও বহুদূর। নাদাল বলছেন, ‘আগামী সপ্তাহেই আমাকে আরও দুরন্ত রূপে দেখা যাবে। বার্সেলোনায় আমি নিজের সেরাটা খেলতে চাই।’ বার্সেলোনা ওপেন শুরু হচ্ছে।

মন্টি কার্লো রোলেক্স মাস্টার্সে ২০০৫ সাল থেকে টানা আটবার চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তবে দিনকাল ভালো যাচ্ছিল না এ স্প্যানিয়ার্ডের। অনেকেই দেখছিলেন নাদালের ক্যারিয়ারের শেষ দৃশ্য।তবে এবার নতুন নাদালকে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ