নতুন নেতা নিয়ে দ্বিবিভক্ত তালিবান

নতুন নেতা নিয়ে দ্বিবিভক্ত তালিবান৷মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই তালিবানের নতুন নেতা হিসাবে বেছে নেওয়া হয় মোল্লা আখতার মহম্মদ মনসুরকে৷ কিন্তু নেতা হিসাবে মেনে নিতে আপত্তি রয়েছে তালিবানের শীর্ষ স্থানীয় অনেক নেতারাই৷ বিরোধীদের তালিকায় রয়েছে প্রধান তালিবান মোল্লা ওমরের ছেলে এবং ভাই৷মোল্লা ওমরের মৃত্যু নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে তালিবানের পক্ষ থেকে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়৷ নতুন নেতা বাছতে বৈঠকে বসে তালিবানের শীর্ষ নেতারা৷ বৈঠকে নতুন নেতা হিসেবে মোল্লা মনসুরের নাম ঘোষণা করার পরই একটি পক্ষ এতে আপত্তি জানায় এবং প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে যায়।

 দীর্ঘদিন মোল্লা ওমরের সহকারী হিসেবে কাজ করেছেন ৫০ বছর বয়সী মোল্লা মনসুর। গত কয়েক বছর ধরে কার্যত তিনিই দল পরিচালনা করছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ