নতুন দিগন্তে হাত বাড়াচ্ছেন কালকি

নতুন দিগন্তে হাত বাড়াচ্ছেন কালকি। অতীতের ফেলে আসা মঞ্চে আবার ফিরছেন তিনি। তবে এবার অভিনেত্রী নয়, মঞ্চে তাঁকে দেখা যাবে পরিচালক হিসেবে। গত দু’বছর ধরে তিনি রূপ দিয়েছেন একটি নাটকে। আগামী দু’সপ্তাহের মধ্যে সেই নাটক প্রদর্শিত হবে বেঙ্গালুরুতে। পরে অবশ্য রাজধানী দিল্লি ও মুম্বইতেও মঞ্চস্থ হবে নাটকটি।

এক মৃত্যুমুখী বৃদ্ধা ও মরণ— এই দুই চরিত্রের কথোপকথন নিয়েই কালকির মজার নাটক ‘দ্য লিভিং রুম’ নাটকটি । যা আবর্তিত মৃত্যু ও তার আগের মুহূর্ত নিয়ে। যেখানে বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন শিবা চাড্ডা এবং নীল ভুপালামকে দেখা যাবে ‘মরণ’ চরিত্রে। নাটকে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জিম সার্ব ও তারিখ বসুদেব।

সাহিত্যিক শরৎন্দ্র চট্টোপাধ্যায়ের আধুনিকা ‘চন্দ্রমুখী’ হয়ে দেশ কালের সীমানা পেরিয়ে পুরস্কারও পেয়েছিলেন কালকি। এর পর বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেন কল্কি। গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ যা তাঁকে আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ