২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

আজ বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নেমেছে খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালসের মধ্যকার চুড়ান্ত ম্যাচ দিয়ে। টসে হেরে রাজশাহী রস্যালস ১৭০/৪ রান করেন। ১৭৫ রানের টার্গেটে নেমে প্রথম ২ ওভারে শান্ত ও মেহেদী হাসানের উইকেট হারিয়ে পেলে খুলনা টাইগার্স । তারপর রাইলি রসো ও শামসুর রহমান ৭৩ বলে ৭৪ রানে জুটি করলেও পরে তারা দুজন আউট হলে মি: ডিফেন্ডেবল খ্যাত মুশি এবং ফ্রিলিংক লড়াই করে ২৯ রানের জুটি করেন। তাদের জুটি ভাঙ্গলে খুলনা লড়াইয়ে আর ঠিকে থাকতে পারল না। মোহাম্মদ ইরফান ও আন্দ্রে রাসেলের  অসাধারণ বোলিংয়ে রাজশাহী ২১ রানে জয় তুলে নেয়।

বঙ্গবন্ধু বিপিএলে ব্যাটিংয়ে ১৪ ম্যাচে ৪৫ গড়ে ৪৯৫ রান করে রাইলি রসো ১ম  অবস্থানে আছে, ২য় অবস্থানে আছে মুশফিক ১৪ ম্যাচে ৭০.১৪ গড়ে ৪৯১ রান করে, তৃতীয় অবস্থানে আছেন লিটন দাস ১৫ ম্যাচে ৩২.৫০ গড়ে ৪৫৫ রান করে। বোলিংয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে ১ম স্থানে আছেন মোস্তাফিজ রহমান, দ্বিতীয় স্থানে মোহম্মদ আমির ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে, তৃতীয় স্থানে রুবেল হোসেন ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে।এদিকে ১৩ ম্যাচে ১৪ উইকেট এবং ২২৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ  ও টুর্নামেন্ট নির্বাচিত হন।

এই বিপিএলে মোট রান ১১০৯৬, মোট শতক ৩টি, মোট অর্ধশতক ৬৫টি, মোট চার ৯২৪টি এবং মোট ছয় ৫৫৪টি। আর পাঁচ উইকেট পেয়েছে মোট চার জন (রবি ফ্রিলিংক, মোহাম্মদ আমির, ওহাব রিয়াজ ও থিসারা পেরেরা), বেস্ট বোলিং ফিগার মোহম্মদ আমির ( ৪-০-১৭-৬, ৪.২৫ ইকোন:) রাজশাহীর বিপক্ষে।

স্কোর :

রাজশাহী রয়্যালস: ১৭০/৪ * (২০ ওভার) ইরফান সুক্কুর ৫২, মোহাম্মদ নওয়াজ ৪১*, লিটন দাস ২৫, আন্দ্রে রাসেল ২৭*, আফিফ হোসেন ১০, শোয়েব মালিক ৯; মোহাম্মদ আমির ৪ ০ ৩৫ ২, রবি ফ্রিলিংক ৪-০-৩৩-১,শহিদুল ইসলাম ৪-০-২৩-১, তানভীর ইসলাম ১-০-১১-০,শফিউল ইসলাম ৪-০-৩৮-০ মেহেদী হাসান মীরাজ ৩-০-২৭-০

খুলনা টাইগার্স: ১৪৯/৮* (২০ ওভার) নাজমুল হোসেন শান্ত ০, মেহিদী হাসান ২, রাইলি রসো ৩৭, শামসুর রহমান ৫২, মুশফিকুর রহিম ২১ , নাজিবুল্লাহ জাদরান ৪, রবি ফ্রিলিংক ১২, মোহাম্মদ আমির ১*, শফিউল ইসলাম ৭*, শহিদুল ইসলাম ০; মোহাম্মদ ইরফান ৪-১-১৮-২ , আন্দ্রে রাসেল ৪-০-৩২-২, কামরুল ইসলাম ৪-০-২৯-২, আবু জায়েদ ২-০-২৪-১,  শোয়েব মালিক ২-০১৫-০, মোহাম্মদ নওয়াজ ৮-০-২৯-১,

ফল: রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী

ম্যান অব দ্যা ম্যাচ: আন্দ্রে রাসেল

প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ