বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধা্নীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।এর আগে তার দেহে ‘এনজিও প্লাস্ট’ অস্ত্রোপচার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তার দেহে এই অস্ত্রোপচার করা হয়।
পরে তাকে আইসিইউতে নেয়া হয়। তার আশু সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, নজরুল ইসলাম খানের হৃদযন্ত্রের ধমনীতে সৃষ্ট জটিলতা দূর করতে বিকালে ‘এনজিও গ্রাম’ ও সন্ধ্যায় ‘বেলুন এনজিও প্লাস্ট’ অস্ত্রোপচার করা হয়।
গত ১ ফেব্রুয়ারি বুকে ব্যথা অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 19
























