২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওয়াপাড়ায় আকিজ জুট মিলে ট্রাক চাপায় শ্রমিক নিহত

 

জাকির হোসেন হৃদয়, অভয়নগর প্রতিনিধি-
যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া আকিজ জুট মিলের অভ্যান্তরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৮) নামের একজন মিল শ্রমিক নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় নওয়াপাড়া আকিজ জুট মিল অভ্যন্তরে। থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয় নয়টায় নওয়াপাড়ার আকিজ জুট মিলের ভিতরে শ্রমিকরা পাট লোড আনলোডের কাজ করছিল। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৯০৭০) পার্কিংয়ের সময় মিল শ্রমিক শরিফুল ট্রাকের পিছনের চাকায় পড়ে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিফুল উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের আবদুল্লার ছেলে। অভয়নগর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহত শরিফুলের লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ