২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নওয়াজ শরিফের পরিবর্তে পিএমএল-এনের প্রধান হতে যাচ্ছেন শাহবাজ শরিফ

নওয়াজ শরিফের পরিবর্তে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এনের প্রধান হতে যাচ্ছেন তার ভাই শাহবাজ শরিফ। নির্বাচন কমিশন নওয়াজকে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার পর মঙ্গলবার সরকারের ঊর্ধ্বতন নেতারা এ সিদ্ধান্তে একমত হন। এদিকে, দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগে বাধ্য হওয়ার পর, এবার শোডাউন র‌্যালিতে অংশ নিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ।
পানামা পেপার্সে ফাঁস হওয়া দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার প্রায় দুই সপ্তাহ পর, নিজের শক্তি প্রদর্শনে মাঠে নেমেছেন নওয়াজ শরিফ। বিরোধী দলগুলোর হুমকি-ধমকি ও সমালোচনা উপেক্ষা করে বুধবার তিনি মোটর শোভাযাত্রা সহযোগে, ইসলামাবাদ থেকে লাহোরে নিজের বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন। পূর্ব পরিকল্পিত এই শোডাউন র‌্যালিতে অংশ নিয়েছেন পিএমএল-এনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। জিটি রোড হয়ে নওয়াজের এই বাড়ি ফেরার শোভাযাত্রা শেষ হতে ৪ থেকে ৬ দিন লেগে যেতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন নওয়াজের বিরুদ্ধে আরেক ধাপ কঠোর সিদ্ধান্তের ঘোষণা দেয়। দলের গঠনতন্ত্র পর্যালোচনায় তাকে ক্ষমতাসীন পিএমএল-এনের শীর্ষ পদ থেকে সরে যাওয়ার জন্য নোটিশ জারি করে ইসিপি।

এ অবস্থায় নওয়াজের ভাই শাহবাজ শরিফই দলের হাল ধরতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। রাতে দলের শীর্ষ নেতারা এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন উল্লেখ করে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান সিনেটর রাজা জাফারুল হক।

এদিকে, সংসদ সদস্যদের অযোগ্য ঘোষণা সংক্রান্ত সংবিধানের ধারা সংশোধনে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জিও নিউজে এক সাক্ষাৎকারে জানিয়েন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।

শহিদ খাকান আব্বাসি বলেন, ‘বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই সংবিধানের ৬২ নং অনুচ্ছেদে সংশোধনের বিল পার্লামেন্টে উত্থাপন করা হবে। আমি যে কয়দিনই প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকি না কেন, নিজের সর্বোচ্চটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সব রাজনৈতিক দলের উচিত এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি একযোগে কাজ করা।’

দল চাইলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন বলেও জানান শহিদ আব্বাসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ