২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেড় শতাধিক চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

স্বাস্থ্য মন্ত্রণালয় দেড় শতাধিক চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে ।রাষ্ট্রপতির আদেশক্রমে  রোববার এ মর্মে মন্ত্রণালয়ের পারসোনাল অধিশাখা-১ এর উপসচিব মইনউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকদেরকে প্রজ্ঞাপনে বলা হয় আগামী ১২ মার্চের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে । প্রজ্ঞাপনে আরও বলা হয়- যতা সময়ে যোগদান না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।  প্রজ্ঞাপন অনুযায়ী বিভাগীয় পদোন্নতি (ডিপিসি) এর সুপারিশক্রমে পদেন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে বদলি ও পদায়ন দেয়া হয়। মোট মোট ১২টি বিষয়ের চিকিৎসকরা পদোন্নতি পান। 

বিষয়গুলো হলো- এনাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পপুলেশন ডাইনামিক্স, নিউট্রেশন অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি ও ভাইরোলজি।

খোঁজ নিয়ে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে এনাটমিতে ১ জন, বায়োকেমিস্ট্রিতে ২৪ জন, কমিউনিটি মেডিসিনে ৬৪ জন, পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ১ জন, পপুলেশন ডাইনামিক্সে ১ জন, নিউট্রেশন অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে ১ জন, ফরেনসিক মেডিসিনে ৭ জন, হিস্ট্রোপ্যাথলজি ১ জন, মাইক্রোবায়োলজিতে ২৫ জন, ফিজিওলজিতে ৩জন, ফার্মাকোলজিকে ১০ জন ও ভাইরোলজিতে রয়েছেন ১০ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ