২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে করোনায় নতুন মৃতের সংখ্যা ৫, শনাক্ত ৪১, সুস্থ ৩৩ জন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৭ জনের প্রাণহানি ঘটলো।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৪ জন। এছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ