আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:
দেবহাটায় ভ্রাম্যমান আদালতে ২ হোটেল মালিককে জরিমানা করা হয়েছে,
জানা গেছে বৃহষ্পতিবার ১২ মার্চ সকাল ১১ টার সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন উপজেলা সদরের দেবহাটা উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড হোটেল এবং মল্লিকা হোটেল এন্ড রেস্তোরাঁয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কালে, হোটেলের বাহিরের পুকুরে অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা ফেলে রাখায় ও হোটেলের ভিতরে ফ্রিজে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করে রাখায় ২ হোটেল মালিক কে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৫২৮
























