রিয়েল লাইফে ফ্লপ তাঁদের লাভস্টোরি, কিন্তু রিলে হিট এই জুটি। ব্রেকআপের পরেওও চুটিতে একসঙ্গে অভিনয় করছেন দীপিকা-রণবীর। খামতি পড়েনি তাঁদের কেমিস্ট্রিতেও। আর তারই আভাস মিলল আবার ইমিতাজের ‘তামাশা’য়। ‘এ জাবানি হে দিবানি’-এর পর আবার একসঙ্গে দীপিকা-রণ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছড়িয়ে পড়ছে ‘তামাশা’ ছবি। আর প্রতিটি ছবিতে রয়েছে আলাদা-আলাদা কেমিস্ট্রি। যা মন কাড়ছে দর্শকদের।
এদিকে শেষ হয়ে গিয়েছে ‘তামাশা’-র শুটিং। তাতেই নাকি ইমোশনাল হয়ে পড়েছিলেন একসময়ের প্রেমিক-প্রেমিকা রণবীর-দীপিকা। এত দিন একসঙ্গে থাকা, ছোট ছোট মজা এই সব খুব মিস করবেন তাঁরা। তাই শুটিংয়ের শেষ দিনে মেহবুব স্টুডিওতে এতোটাই ভেঙে পড়লেন দু’জন যে উপস্থিত সকলে বেশ অবাক।
বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে আবার বন্ধুত্ব। রণবীর-দীপিকার সম্পর্ক এভাবেই এগিয়েছে। এখন দু’জনেই দাবি করেন খুব ভালো ‘বন্ধু’ বলে। কিন্তু, সেটের কীর্তিকলাপ দেখে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, এখনও দু’জনের মধ্যে নাকি সেই অনুভূতি রয়ে গিয়েছে। সম্পর্ক থেকে এখনও কেউ বের হতে পারেননি! আর সেই কেমিস্ট্রি কি বার বার ধরা পড়ে ক্যামেরায়।
বলিঅন্দেরে খবর, ‘তামাশা’ দীপিকা-রণবীরের প্রেমকাহিনি জায়গা পেয়েছে ইমতিয়াজের ‘তামাশা’য়। আগামী বছর মুক্তি পেতে চলেছে দীপিকা-রণবীর অভিনীত এই ছবিটি।
























